ভিডিও শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

প্রকাশ : ১০ জানুয়ারী, ২০২৬, ০১:০১ দুপুর

প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা

প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা, ছবি: সংগৃহীত।

আপিলে প্রার্থীতা ফিরে পেলেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। এতে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। 

আজ শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ করে কমিশন। ইসি’র অডিটোরিয়ামে শুনানি শেষে এ সিদ্ধান্ত দেয় কমিশন। এসময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। আপিল শুনানি শেষে সাংবাদিকদের ডা. তাসনিম জারা বলেন, সবার জনসমর্থনে আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে লড়াই করতে পারবো। আমরা এখন পছন্দের মার্কা নিয়ে আবেদন করতে পারবো। আমাদের পছন্দের মার্কা ফুটবল।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ‘এআই ড্যান্সিং বেবি

গতি কমে যাচ্ছে স্মার্টফোনের? 

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড, কোনটি সাশ্রয়ী?

ইরানে সরকারের পতন দ্বারপ্রান্তে : পানাহি

গ্রিনল্যান্ড দখলে সমর্থন না দিলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত পুলিশের হাতে আটক