ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৯ জানুয়ারী, ২০২৬, ০৯:৫৫ সকাল

মুসাব্বির হত্যাকাণ্ডে শুটারদের নতুন ফুটেজ, চেহারা স্পষ্ট: পুলিশ

স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির

স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যার শুটারকে নিয়ে নতুন বার্তা দিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, নতুন সিসিটিভি ফুটেজ তাদের হাতে এসেছে, যেখানে শুটারদের চেহারা আরও স্পষ্ট। সেগুলো বিশ্লেষণ করে সন্দেহভাজনদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 
 
শুক্রবার (০৯ জানুয়ারি) সকালে রাজধানীতে সাংবাদিকদের এ কথা জানান তেজগাঁও থানার অফিসার ইনচার্জ ক্যশৈনু।
 
 
স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যার দুই দিন পার হলো। তবে এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
 
তেজগাঁও থানার ওসি বলেন, কী কারণে এ হত্যা, তা নিশ্চিত নয়। তবে সবদিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।
 
 
গত বুধবার রাতে রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরী বাজার এলাকায় বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে গুলি করে দুর্বৃত্তরা। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তিনি মারা যান। তিনি স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সাধারণ সম্পাদক। তার সঙ্গে থাকা আরেকজন গুলিবিদ্ধ হয়েন। তার নাম আবু সুফিয়ান। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে স্টেডিয়ামে ফ্রি পানির ব্যবস্থা

ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা সিলেটের পাম্প মালিকদের

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ওয়াকার

ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

‘অলংকার’ হিসেবে ডেপুটি স্পিকারের পদ নিতে চায় না জামায়াত