ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ জানুয়ারী, ২০২৬, ০৬:১৮ বিকাল

পাবনার চাটমোহরে নারীসহ তিন মাদকদ্রব্য কারবারির কারাদন্ড

পাবনার চাটমোহরে নারীসহ তিন মাদকদ্রব্য কারবারির কারাদন্ড

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে নারীসহ তিনজন মাদক বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী ভ্রাম্যমাণ আদালতে এই দন্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলো- উপজেলার নিমাইচড়া ইউনিয়নের সমাজ গ্রামের মাদকদ্রব্য বিক্রেতা হযরত আলী (৬০), ইসহাক আলীর স্ত্রী আয়েশা খাতুন (৩৫) ও পূর্ণচন্দ্রের ছেলে আশুতোষ মৈত্র (৬২)। জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে হযরত আলী ও আয়েশা খাতুনকে গাঁজাসহ ও আশুতোষ মৈত্রকে চোলাই মদসহ আটক করেন।

আরও পড়ুন

পরে ভ্রাম্যমাণ আদালত আশুতোষ মৈত্রকে এক মাস, হযরত আলীকে তিন মাস ও আয়েশা খাতুনকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আটককৃতদের পাবনা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হওয়ার অভিযোগ ,ভাই পলাতক

ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

ঢাকাসহ ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি

শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত