ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ জানুয়ারী, ২০২৬, ১২:৫৪ দুপুর

পাবনায় গরু চুরির প্রতিবাদে রাস্তা অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ

পাবনায় গরু চুরির প্রতিবাদে রাস্তা অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার সন্ত্রাস কবলিত অঞ্চল ভাড়ারা ইউনিয়নে ‎কৃষক ও খামারিদের গোয়ালঘর থেকে প্রায়ই গরু চুরি হচ্ছে। এতে নি:স্ব হয়ে পড়ছেন কৃষক ও খামারির। তাই গরু চুরির প্রতিবাদে এবং প্রতিকার চেয়ে সড়ক অবরোধ করে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে ইউনিয়নের কোলাদী চারা বটতলা, বড় বটতলা থেকে সেওলিবাজার পর্যন্ত এলাকাবাসী এসব কর্মসূচি পালন করেন। অবস্থান কর্মসূচির সময় পাবনা-সুজানগর আঞ্চলিক সড়ক অবরোধ করে ভুক্তভোগী এলাকাবাসী। এসময় রাস্তার দুইপাশে যানজটের সৃষ্টি হয়।

‎এসময় বক্তব্য দেন আব্দুল আজিজ খান, শামসুর রহমান মাস্টার, ইউপি সদস্য কোরবান আলী খান, আব্দুল খালেক খান, সাইদুল ইসলাম ছাপ্পান, আব্দুল বারী, আব্দুল্লাহীল কাফি, ওয়াহিদুজ্জামান স্বপন, বৈষম্য বিরোধী ছাত্র নেতা মোস্তাফিজুর রহমান জিসান প্রমুখ।

আরও পড়ুন

এ বিষয়ে পাবনা সদর থানার ওসি মো. দুলাল হোসেন বলেন, আমরা এ পর্যন্ত গরু চুরির একটি অভিযোগ পেয়েছি। কোলাদীতে একজন কৃষকের ৬টি গরু চুরি হয়েছে। আমরা সেটার মামলা রেকর্ড করেছি, তদন্ত চলছে। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে ছবি তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

কালকিনিতে ৩০৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদগাহে জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত

ময়মনসিংহে সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে ২জন নিহত , আহত ৩

ভোলায় শ্বশুর বাড়িতে আসার পথে লঞ্চে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ

মাতৃভূমি ও দেশকে রক্ষা করে আমাদের এগিয়ে যেতে হবে : ভূমিমন্ত্রী