ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ জানুয়ারী, ২০২৬, ০১:২৪ দুপুর

রাজধানীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

রাজধানীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

রাজধানী ঢাকাসহ সারা দেশে জেঁকে বসতে শুরু করেছে শীত। রোববার (৪ জানুয়ারি) সকালে ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের তাপমাত্রা আরও কমতে পারে, যার ফলে শীতের অনুভূতি আরও তীব্র হবে।

 

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, শনিবারের তুলনায় রোববার ঢাকার তাপমাত্রা কিছুটা কমেছে। গতকাল ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি, যা আজ নেমে এসেছে ১২ দশমিক ৩ ডিগ্রিতে। এটিই এখন পর্যন্ত চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের দিকে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।

আরও পড়ুন

রোববার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে—৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে গতকাল দেশের তিন স্থানে (নওগাঁর বদলগাছী, পাবনা ও রাজশাহী) তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। সেই তুলনায় আজ দেশের সামগ্রিক সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়লেও রাজধানীর চিত্র ভিন্ন।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ থেকে পরবর্তী দুই-এক দিন সারা দেশে রাতের তাপমাত্রা আরও কমতে পারে। আগামী ৭ জানুয়ারি তাপমাত্রায় সামান্য পরিবর্তন আসতে পারে এবং ১০ জানুয়ারি থেকে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। কুয়াশার দাপট বাড়লে শীতের তীব্রতা বেশি অনুভূত হয়; আগামী কয়েকদিন দেশজুড়ে কুয়াশার দাপট বজায় থাকতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০ লাখ ইরানি স্বেচ্ছায় যুদ্ধ করতে প্রস্তুত: পার্লামেন্ট স্পিকার

যুদ্ধে নিহত বাহরাইন প্রবাসী তারেকের মরদেহ দেশে আসবে শুক্রবার

ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

যুদ্ধের মধ্যেই এবার অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

সিরাজগঞ্জে ১৫১০ লিটার তেল মজুত, জব্দ করে স্থানীয়দের মধ্যে বিক্রি

বিয়ে-উৎসবে করা যাবে না আলোকসজ্জা, মন্ত্রিসভায় সিদ্ধান্ত