ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ জানুয়ারী, ২০২৬, ০৯:১৫ সকাল

মাদুরোকে ‘অপরাধীর মতো হাঁটিয়ে নেওয়ার’ ভিডিও প্রকাশ

মাদুরোকে ‘অপরাধীর মতো হাঁটিয়ে নেওয়ার’ ভিডিও প্রকাশ, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ‘অপরাধীকে জনসমক্ষে হাঁটিয়ে নেওয়ার’ মতো একটি ভিডিও প্রকাশ করেছে হোয়াইট হাউসের সরকারি র‌্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয় বলে জানিয়েছে সিএনএন।

ভিডিওটির ওপর লেখা রয়েছে, ‘র‌্যাপিড রেসপন্স ৪৭’ এবং ক্যাপশনে উল্লেখ করা হয়, ‘পার্প ওয়াক (অপরাধীকে জনসমক্ষে হাঁটিয়ে নেওয়া) করানো হলো।’ এতে দেখা যায়, কালো হুডি পরা অবস্থায় মাদুরো একটি করিডর দিয়ে হাঁটছেন। করিডরের নীল রঙের কার্পেটে লেখা রয়েছে ‘ডিইএ এনওয়াইডি’, যা যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডিইএর নিউইয়র্ক বিভাগকে নির্দেশ করে।

ভিডিওতে আরও দেখা যায়, হাঁটার সময় সেখানে উপস্থিত এক ব্যক্তিকে মাদুরো ‘শুভ নববর্ষ’ বলে শুভেচ্ছা জানান। এই ভিডিও প্রকাশের পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০ লাখ ইরানি স্বেচ্ছায় যুদ্ধ করতে প্রস্তুত: পার্লামেন্ট স্পিকার

যুদ্ধে নিহত বাহরাইন প্রবাসী তারেকের মরদেহ দেশে আসবে শুক্রবার

ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

যুদ্ধের মধ্যেই এবার অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

সিরাজগঞ্জে ১৫১০ লিটার তেল মজুত, জব্দ করে স্থানীয়দের মধ্যে বিক্রি

বিয়ে-উৎসবে করা যাবে না আলোকসজ্জা, মন্ত্রিসভায় সিদ্ধান্ত