ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ জানুয়ারী, ২০২৬, ১২:৫৭ দুপুর

নারায়ণগঞ্জে ১৬ প্রার্থীর মনোনয়ন বাতিল, স্থগিত ৪

নারায়ণগঞ্জে ১৬ প্রার্থীর মনোনয়ন বাতিল, স্থগিত ৪

নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে যাচাই-বাছাই শেষে ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ সময় ১৬টি মনোনয়নপত্র বাতিল এবং চারটি মনোনয়নপত্রের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই বাছাই কার্যক্রম শেষে এ তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রায়হান কবির।

আরও পড়ুন


তিনি জানান, জেলার পাঁচটি আসনে মোট ৫৬ প্রার্থী ৫৭টি মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই বাছাই শেষে ৩৬টি মনোনয়নপত্র বৈধ হিসেবে গণ্য হয়েছে। তবে ১ শতাংশ ভোটারের তথ্য সঠিক না থাকা, হলফনামায় অসম্পূর্ণ বা ভ্রান্ত তথ্য, স্বাক্ষরের ঘাটতি, ঋণখেলাপি থাকা, তিতাস গ্যাস ও হোল্ডিং ট্যাক্সের বিল বকেয়া এবং দলীয় মনোনয়ন না থাকায় ১৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এ ছাড়া স্থগিত চারটি মনোনয়নপত্রের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট প্রার্থীদের আয়কর বকেয়া এবং গ্যাস বিল সংক্রান্ত বিষয় তদন্তাধীন রয়েছে। এ বিষয়ে বিকেল ৪টার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
 

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে জেলা রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘নারায়ণগঞ্জ জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইলেক্টোরাল এনকোয়ারি কমিটির ৫ জন ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন। জেলা পুলিশের পক্ষ থেকেও পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে।’

আসনভিত্তিক তথ্য তুলে ধরে রিটার্নিং কর্মকর্তা বলেন, নারায়ণগঞ্জ-১ আসনে ৮ প্রার্থীর মধ্যে ৬ জন বৈধ এবং দুজন বাতিল হয়েছেন। নারায়ণগঞ্জ-২ আসনে ১০ জনের মধ্যে তিনজন বৈধ, চারজন বাতিল এবং তিনজনের আবেদন স্থগিত রয়েছে।

নারায়ণগঞ্জ-৩ আসনে ১১ জনের মধ্যে ১০ জন বৈধ এবং একজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

নারায়ণগঞ্জ-৪ আসনে ১৫ জনের মধ্যে ৯ জন বৈধ, পাঁচজনের মনোনয়নপত্র বাতিল এবং একজনের আবেদন স্থগিত রয়েছে।

নারায়ণগঞ্জ-৫ আসনে ১২ প্রার্থীর মধ্যে আটজন বৈধ এবং চারজন বাতিল ঘোষিত হয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা আশা প্রকাশ করে বলেন, ‘সবার সহযোগিতায় নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।’

এ সময় উপস্থিত ছিলেন: জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন ও সহকারী জেলা নির্বাচন কর্মকর্তা রাকিবুজ্জামান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হওয়ার অভিযোগ ,ভাই পলাতক

ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

ঢাকাসহ ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি

শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত