ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ জানুয়ারী, ২০২৬, ০৮:৫৭ রাত

উত্তরায় বিশেষ অভিযানে গ্রেফতার ১৯

ছবি: সংগৃহীত, উত্তরায় বিশেষ অভিযানে গ্রেফতার ১৯

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৯ জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বৃহস্পতিবার (১ জানুয়ারি) এসব গ্রেফতারের ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার উত্তরা পশ্চিম থানা পুলিশের একাধিক টিম থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং মাদক মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন— মো. আমিনুল ইসলাম রাজু (৩৮), মো. সাদ্দাম হোসেন (২৪), টুটুল আহম্মেদ (২৬), মো. রোমান কাউসার (২৩), মো. সজিব (২২), মো. দুলাল (৪৫), মোহাম্মদ শহিদ উল্যা (৪৮), হরিদাস (৩৮), মো. নাঈম (১৯), ওয়ালিউল ইসলাম আরিফ (১৯), মো. সিফাত (২৫), মোরশেদ (২৫), মো. সাজ্জাদ ভুঁইয়া (১৯), মো. ফারুক মিয়া (২৮), মো. সেলিম মিয়া (৫৫), মো. সুমন (২৯), মো. কালু মিয়া ওরফে মমিন (২৮), মো. মিলন (৫০) ও মো. মোশারফ (২৮)।

আরও পড়ুন

ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রয়েছে। অভিযান শেষে তাদের আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি বলেন, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান

বিশেষ চার্টার্ড ফ্লাইটে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি

ঈদের দিন অস্ট্রেলিয়ায় মসজিদে গিয়ে বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী আলবানিজ

ইরানের তেল রপ্তানির নিষেধাজ্ঞা শিথিলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

বিজয়নগরে মাটির নিচে মিলল সাড়ে ৯ কোটি টাকার ভারতীয় পণ্য

রেলের অব্যবস্থাপনার সুযোগ নিচ্ছে একটি মহল: প্রতিমন্ত্রী