ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ জানুয়ারী, ২০২৬, ০৯:৪৬ সকাল

‘দর্শকের ভালোবাসাই সবচেয়ে বড় প্রাপ্তি’

‘দর্শকের ভালোবাসাই সবচেয়ে বড় প্রাপ্তি’, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : ব্যক্তিগত জীবন বা পেশাগত লক্ষ্য-কীভাবে ২০২৬ সালকে আরও অর্থবহ এবং প্রেরণামূলক করে তুলতে চান-সেকথা জানিয়েছেন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী।

তিনি বলেন, ‘বিদায়ী বছরটা আমার জন্য ছিল অনেক গুরুত্বপূর্ণ। নিয়মিত কাজ করেছি, আবার নিজের ভুলগুলোও বুঝতে পেরেছি। চেষ্টা করেছি, ভিউয়ের হিসাব না করে গল্প আর চরিত্রকে গুরুত্ব দিতে। কিছু কাজ দর্শক পছন্দ করেছেন, আবার কিছু কাজ নিজেকে নতুন করে আবিষ্কার করতে সাহায্য করেছে।’ অভিনেত্রীর ভাষায়, “২০২৫ সালে ‘তোমায় পাব কি’ ‘বউয়ের বিয়ে’, ‘হৃদয়ের রঙ’, ‘কখনও মেঘ কখনও বৃষ্টি’, ‘দূর থেকে ভালোবাসি’সহ অনেক দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছি। বছরের শেষ দিকে ‘হৃদয়ের গভীরে’ কাজটিও প্রশংসিত হয়েছে।”

আরও পড়ুন

নতুন বছরে কাজের পরিকল্পনার বিষয়ে তটিনী বলেন, ‘নতুন বছরে আমি আরও সচেতনভাবে কাজ করতে চাই। ভালো গল্প, শক্তিশালী চরিত্র আর নির্মাতার সঙ্গে কাজ করাই আমার মূল লক্ষ্য। এমন চরিত্রে কাজ করতে চাই, যেগুলো আমাকে অভিনেত্রী হিসেবে চ্যালেঞ্জ করবে। ভালো গল্প আর বিশ্বাসযোগ্য চরিত্রে অভিনয় করতে পারলেই আমি তৃপ্ত। দর্শকের ভালোবাসাই সবচেয়ে বড় প্রাপ্তি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালকিনিতে ৩০৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদগাহে জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত

ময়মনসিংহে সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে ২জন নিহত , আহত ৩

ভোলায় শ্বশুর বাড়িতে আসার পথে লঞ্চে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ

মাতৃভূমি ও দেশকে রক্ষা করে আমাদের এগিয়ে যেতে হবে : ভূমিমন্ত্রী

কুড়িগ্রামে পুকুরের পানিতে ডুবে ২০ মাস বয়সী শিশুর মৃত্যু