ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪০ রাত

বিএনপি কার্যালয়ে জামায়াত নেতারা, শোক বইতে স্বাক্ষর

ছবি: সংগৃহীত, বিএনপি কার্যালয়ে জামায়াত নেতারা, শোক বইতে স্বাক্ষর

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে রাজধানীর গুলশান কার্যালয়ে খোলা শোকবইয়ে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান। এ সময় তার সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এবং ঢাকা-১৭ আসনে জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান।

জামায়াত নেতারা সেখানে উপস্থিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

আরও পড়ুন

শোকবইয়ে স্বাক্ষর শেষে ডা. আবদুল্লাহ তাহের উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির সঙ্গে মিল রেখে রাজধানীতে ঈদের নামাজ আদায়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা