ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৪ বিকাল

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা

ছবি: সংগৃহীত, খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। জানা গেছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষে শ্রদ্ধা জানাতে ঢাকা আসবেন।

এ ছাড়াও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপের একজন মন্ত্রীও ঢাকায় আসবেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন

সূত্র জানায়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসবেন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার (বুধবার) খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পৌঁছাবেন। পাশাপাশি ভুটান ও মালদ্বীপের প্রতিনিধিরাও অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ৩০ ডিসেম্বর সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীঘিনালায় ঘরের ভেতরে বজ্রপাতে ব্যক্তির মৃত্যু

ঈদে চমক নিয়ে আসছে হানিফ সংকেতের ইত্যাদি

ঈদের শুভেচ্ছা জানালেন শাকিব খান

টিকিট কালোবাজারি ,সুবর্ণ এক্সপ্রেসের দুই স্টুয়ার্ট বরখাস্ত

ব্যারাকে নারী পুলিশ সদস্যের আত্মহত্যা

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের মরদেহ