ভিডিও বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৪:৩৩ দুপুর

বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় দুই আ’লীগ নেতা গ্রেফতার

বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় দুই আ’লীগ নেতা গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলায় আব্দুল মালেক মাস্টার (৪৫) ও শাহাদত হোসেন (৫৯) নামে (কার্যক্রম নিষিদ্ধ) দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে। গতকাল শনিবার দিবাগত রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ্বা (আম্বইল) গ্রামে অভিযান চালিয়ে আব্দুল মালেক মাস্টারকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের সোলায়মান আলীর ছেলে।

আরও পড়ুন

অপরদিকে, একই দিন রাত পৌনে ২টার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের জয়নগর গ্রামে অভিযান চালিয়ে তদন্তেপ্রাপ্ত আসামি শাহাদত হোসেনকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মৃত চান্দুল্লাহ শেখের ছেলে ও সুঘাট ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী বলেন, আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাকার অভাবে ভর্তি অনিশ্চিত, পাশে দাঁড়ালেন ঢাবি ছাত্রদল নেতা শাওন

লালমনিরহাটে বেড়েছে তামাক চাষ, হুমকির মুখে পড়েছে মাছসহ নানা জলজ প্রাণির প্রজনন

বগুড়ার শেরপুরে মাদকের টাকার জন্য মাকে মারপিট করায় যুবকের ৬ মাসের কারাদণ্ড

ফুলের মালা পরিয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হলো অবসরে যাওয়া সহকারী শিক্ষক বেলালকে

সালথায় আ.লীগ-বিএনপির সংঘর্ষ, কৃষক দলের কার্যালয়সহ বাড়িঘর ভাঙচুর

বগুড়া শহরে দাঁড়িপাল্লার প্রার্থী সোহেলের গণসংযোগ