ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩০ বিকাল

অবস্থান কর্মসূচি স্থগিত, সর্বাত্মক অবরোধের ডাক ইনকিলাব মঞ্চের

ছবি: সংগৃহীত, অবস্থান কর্মসূচি স্থগিত, সর্বাত্মক অবরোধের ডাক ইনকিলাব মঞ্চের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে চলমান অবস্থান কর্মসূচি আজকের মতো স্থগিত করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) মধ্যরাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এ ঘোষণা দেন। তিনি বলেন, ন্যায়বিচারের প্রশ্নে কোনো ধরনের আপোস হবে না। হুমকি দিয়ে আন্দোলন থামানো যাবে না। শাহাদতের আকাঙ্ক্ষা নিয়েই এই লড়াই চলবে।

তিনি আরও জানান, রোববার দুপুর ২টা থেকে শহীদ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সারাদেশের বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।

আরও পড়ুন

অবস্থান কর্মসূচি শেষে ছাত্র-জনতা শহীদ ওসমান হাদির সমাধিতে দোয়া করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে।

এর আগে, দ্বিতীয় দিনের কর্মসূচিতে শাহবাগ মোড় জনসমুদ্রে পরিণত হয়। ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ বিপ্লবী গান, কবিতা আবৃত্তি ও বিভিন্ন স্লোগানে শাহবাগ মুখরিত করে তোলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হওয়ার অভিযোগ ,ভাই পলাতক

ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

ঢাকাসহ ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি

শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত