ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫৭ বিকাল

অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়েই হাদি হত্যার বিচার হবে : উপদেষ্টা রিজওয়ানা

ছবি: সংগৃহীত, অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়েই হাদি হত্যার বিচার হবে : উপদেষ্টা রিজওয়ানা

অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়েই শহীদ শরিফ ওসমান হাদির বিচার করে যাবেন বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 

শনিবার (২৭ ডিসেম্বর) শাহবাগে এসে ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীদের সামনে তিনি এ প্রতিশ্রুতি দেন। 

তিনি জানিয়েছেন, সব রকমের পরীক্ষা-নিরীক্ষা শেষ করে এই হত্যাকাণ্ডের চার্জশিট সুনির্দিষ্টভাবে ২০২৬ সালের ৭ জানুয়ারির মধ্যে জমা দেওয়া হবে। এই চার্জশিট দেওয়ার পর অন্তর্বর্তী সরকার থাকার সময়ে যেন দ্রুত বিচার করে যাওয়া যায়, তার নিশ্চয়তা আমি আপনাদের দিচ্ছি। ইনশাআল্লাহ আমরা থাকতে থাকতেই এই হত্যাকাণ্ডের বিচার হবে। 

আরও পড়ুন

তিনি বলেন, আপনারা আছিয়ার ঘটনা জানেন।

সেই ঘটনায় ছয় কার্যদিবসের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করা গিয়েছিল। কাজেই সব পরীক্ষা-নিরীক্ষা শেষ করে চার্জশিট যেন আমরা নির্ভুলভাবে দিতে পারি। কোথাও যেন কোনো ভুল না থাকে। সেটা সম্পন্ন হয়ে যাওয়ার পর ৭ জানুয়ারির পর এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার আমরা করে যাব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হওয়ার অভিযোগ ,ভাই পলাতক

ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

ঢাকাসহ ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি

শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত