ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫৯ বিকাল

মেহেদীর অলরাউন্ড পারফরম্যান্সে চট্টগ্রামের জয়

ছবি: সংগৃহীত, মেহেদীর অলরাউন্ড পারফরম্যান্সে চট্টগ্রামের জয়

স্পোর্টস ডেস্ক : বোলারদের দাপটে বিপিএলে সহজ জয় পেয়েছে চট্টগ্রাম রয়্যালস। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নোয়াখালী এক্সপ্রেসকে ৬৫ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করল চট্টগ্রাম।

এর আগে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামকে লড়াইয়ের পুঁজি এনে দেন মির্জা তাহির বেগ। টি-টোয়েন্টির চেনা ছন্দে না খেললেও ৭ চার ও ২ ছক্কায় ৬৯ বলে ৮০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। শেষ দিকে অধিনায়ক শেখ মেহেদীর ১৩ বলে ২৬ রানের ক্যামিওতে ভর করে চট্টগ্রাম সংগ্রহ করে ১৭৪ রান।

জবাবে নোয়াখালীর শুরুটা ভালো হলেও দ্রুতই ছন্দপতন ঘটে। একের পর এক উইকেট হারিয়ে তারা বড় লক্ষ্য তাড়ার লড়াইয়ে টিকতে পারেনি। সাদাকাত ৩৮ ও হায়দার ২৮ রান করলেও কেউই বড় ইনিংস খেলতে পারেননি। শেষ পর্যন্ত ১০৯ রানে গুটিয়ে যায় নোয়াখালী।

আরও পড়ুন

চট্টগ্রামের হয়ে বোলিংয়ে উজ্জ্বল ছিলেন শেখ মেহেদী, শরিফুল ইসলাম ও মুগ্ধ—তিনজনই নেন ২টি করে উইকেট। তানভির ইসলাম কিছুটা খরুচে হলেও ৩ উইকেট তুলে নিয়ে জয়ে বড় ভূমিকা রাখেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী