ভিডিও বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৩ দুপুর

অনাদায়ী মোহর স্ত্রীকে দিতে হবে নাকি শ্বশুর-শাশুড়িকে?

অনাদায়ী মোহর স্ত্রীকে দিতে হবে নাকি শ্বশুর-শাশুড়িকে?

প্রশ্ন: অনাদায়ী মোহর অর্থাৎ বিয়ের সময় মোহরের যে পরিমাণ অর্থ পরিশোধ করতে পারিনি তা যদি এখন পরিশোধ করতে চাই তাহলে তা কি স্ত্রীকে দেব নাকি শ্বশুর-শাশুড়িকে দেব?

উত্তর: মোহর স্ত্রীর হক, তার বাবা-মায়ের নয়। তাই স্ত্রী মানসিক ভারসাম্যহীন বা অপ্রাপ্তবয়স্ক না হলে মোহর তাকেই প্রদান করতে হবে। বিয়ের সময় মোহর নগদ পরিশোধ করলে যেমন স্ত্রীকে প্রদান করতে হবে, বিয়ের পর যে কোনো সময় আদায় করলে তাকেই প্রদান করতে হবে।

পবিত্র কোরআনে মোহর স্ত্রীদের দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা স্ত্রীদের খুশিমনে তাদের মোহর প্রদান করো। (সুরা নিসা: ৪)

আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা ন্যায়ানুগভাবে তাদেরকে মোহর প্রদান করবে। (সুরা নিসা: ২৫)

আরও পড়ুন

এ আয়াত দুটি থেকে স্পষ্ট বোঝা যায় মোহর স্ত্রীর হক এবং স্ত্রীকেই দিতে হবে। তাই স্ত্রীর সম্মতি ছাড়া মোহরের অর্থ তার বাবা-মাকে দিলে মোহর আদায় হবে না।

আর মোহর পরিশোধের আগে যদি স্ত্রীর মৃত্যু হয়, তাহলে মোহরের অর্থ স্ত্রীর ওয়ারিস বা উত্তরাধীকারীদের দিতে হবে, তারা এর মালিক হবে। তারা যে হারে ওই নারীর অন্যান্য অর্থ-সম্পদের মালিক হয়, একই হারে মোহরের সম্পদেরও মালিক হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনকিলাব মঞ্চের কাছে আগাম ‘ক্ষমা’ চাইলেন হাদির ভাই

মার্কিন অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স

আসো, আমরা অপেক্ষা করছি, মার্কিন বাহিনীকে ইরানের হুঁশিয়ারি

দুবাইয়ে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশিসহ চার প্রবাসী আহত

জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে রাজপথে থাকবে ছাত্রশিবির: সভাপতি

সিদ্ধিরগঞ্জে যৌথ অভিযানে ৪৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ