ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:২৯ সকাল

বিপিএল শুরুর আগমুহূর্তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন নান্নু

মিনহাজুল আবেদিন নান্নু।

স্পোর্টস ডেস্কঃ  বিপিএলের দ্বাদশ আসর শুরুর আগেরদিন গতকাল (বৃহস্পতিবার) টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির দায়িত্ব থেকে পদত্যাগ করেন হাবিবুল বাশার সুমন। মূলত চট্টগ্রাম রয়্যালসের টিম ডিরেক্টরের দায়িত্ব নিতেই তিনি ওই পথে হাঁটলেন। পরবর্তীতে বিপিএলের টেকনিক্যাল কমিটিতে নতুন করে যুক্ত হয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু।

গতকাল রাতে এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের পরিবর্তে আরেক সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নুকে টেকনিক্যাল কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিজ্ঞ এই সাবেক নির্বাচক যুক্ত হওয়ায় টেকনিক্যাল কমিটির কাজ আরও শক্তিশালী হবে বলে মনে করছে বোর্ড।

আরও পড়ুন

প্রসঙ্গত, আজ (শুক্রবার) থেকে সিলেট পর্ব দিয়ে বিপিএলের নতুন আসর শুরু হচ্ছে। উদ্বোধনী দিনে রয়েছে দুটি ম্যাচ। বিকেল ৩টায় স্বাগতিক সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স এবং সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস মুখোমুখি হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিরিরবন্দরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত

তেল নিতে গিয়ে বিশৃঙ্খলা, ঠাকুরগাঁওয়ে হানিফ ফিলিং স্টেশনে ভাঙচুর

ইরানে যুক্তরাষ্ট্রের আরও একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার গুঞ্জন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফিরেছে গতি, নেই যানজট

সৌদির সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামে ঈদ উদযাপন

গুরুদাসপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ৫