ভিডিও বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:১০ সকাল

ফরিদপুরে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে হামলা, বিএনপি নেতা নিহত

ফরিদপুরে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে হামলা, বিএনপি নেতা নিহত

ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব বিরোধের জের ধরে রাতের আঁধারে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রতিপক্ষের হামলায় সাইফুল সর্দার ওরফে সাইফেল (৪৭) নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনগত গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণ জাটিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

 

সাইফুল সর্দার ওই গ্রামের হবি সর্দারের ছেলে। তিনি সদর ইউনিয়ন বিএনপির সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পদক। পেশায় একজন কৃষক ছিলেন। এ সময় ইসমাইল মোল্যা নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় তুহিন গ্রুপ ও জুয়েল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গভীর রাতে পুলিশ পরিচয় দিয়ে ঘরে ঢুকে তুহিন গ্রুপের সমর্থক সাইফুল সর্দারে ওপর অতর্কিত হামলা চালায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

 

এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান আব্বাস বলেন, ‘নিহত সাইফুল সর্দার সদর ইউনিয়ন বিএনপির সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছিলেন। তার খুনের ঘটনার সঠিক তদন্ত পূর্বক জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি কামনা করি।’

 

বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত খান বলেন, ‘দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রাতে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলের মালা পরিয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হলো অবসরে যাওয়া সহকারী শিক্ষক বেলালকে

সালথায় আ.লীগ-বিএনপির সংঘর্ষ, কৃষক দলের কার্যালয়সহ বাড়িঘর ভাঙচুর

বগুড়া শহরে দাঁড়িপাল্লার প্রার্থী সোহেলের গণসংযোগ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত

বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে ২১নং ওয়ার্ডে বিএনপি’র নির্বাচনি জনসভা

ভারতের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ