ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৮:১৮ সকাল

তারেক রহমানকে স্বাগত জানালেন সারজিস আলম

তারেক রহমানকে স্বাগত জানালেন সারজিস আলম, ছবি: সংগৃহীত।

দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন কাটিয়ে বাংলাদেশে ফিরেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে নিজের ব্যক্তিগত ফেসবুক পেইজে সরব হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম। নতুন বাংলাদেশে তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন তিনি।

সারজিস আলম তার স্ট্যাটাসে লিখেছেন-‘বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রায় দেড় যুগ পর বাংলাদেশে ফিরছেন। স্বৈরাচারের পতন, পরিবর্তিত পরিস্থিতি, নানা উত্থান-পতন, রাজনৈতিক ক্রমধারার এক গুরুত্বপূর্ণ সময়ে, গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি আজ বাংলাদেশে আসছেন। আমরা ২৪-এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাকে স্বাগত জানাই।’

আরও পড়ুন

দেশের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান বলে জানিয়েছেন সারজিস। তিনি বলেন, ‘পূর্ব অভিজ্ঞতা এবং বর্তমান বাস্তবতাকে সামনে রেখে বাংলাদেশের গণতান্ত্রিক লড়াই, আধিপত্যবাদবিরোধী লড়াই থেকে শুরু করে আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার পথে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাব, এটাই প্রত্যাশা। স্বাগতম।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা-মাকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ ২ ছেলের বিরুদ্ধে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

ময়মনসিংহে চার গাড়ির সংঘর্ষে নারীসহ নিহত ২,আহত ৬

মার্কিন যুদ্ধবিমানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয়নি শ্রীলঙ্কা

ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের আইআরজিসির মুখপাত্র জেনারেল নায়িনি নিহত

আইজিপির নামে ছড়ানো বক্তব্য ভিত্তিহীন : পুলিশ