ভিডিও বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৩ ডিসেম্বর, ২০২৫, ০২:৫৯ দুপুর

সিংগাইরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সিংগাইরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে এসআই (নি.) হাসিনা আক্তারসহ পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সিংগাইর থানার ধল্লা ইউনিয়নের বাস্তা বাসস্ট্যান্ড সংলগ্ন দক্ষিণ পাশের ব্রিজের ওপর থেকে মতি মোল্লা (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার দুর্গাপুর এলাকার বাসিন্দা। 

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন

পরবর্তীতে আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ মো. মাজহারুল ইসলাম বলেন, “মাদক নির্মূলে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক বিদ্যালয়ে ২ লাখ শিশুকে বিনামূল্যে ড্রেস দেবে সরকার

যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার পরিচালক রঞ্জিত বালাকৃষ্ণন

আকিজ গ্রুপে নিয়োগ, ২০ বছর হলেই আবেদনের সুযোগ

নীতিবাক‍্য ঝাড়ার সময় খেয়াল রাখুন : পরীমণি

অস্ট্রেলিয়ায় ভিসা বাতিল প্রসঙ্গে যা বললেন আজহারী

ঝিনাইদহে ভ্যানের ধাক্কায় পথচারী নিহত