ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ ডিসেম্বর, ২০২৫, ১২:৪১ দুপুর

জুতা পরে নামাজ আদায় করা যায়?

জুতা পরে নামাজ আদায় করা যায়?

প্রশ্ন: জুতা পরে জানাজার নামাজ ও অন্যান্য নামাজ আদায় করা কি জায়েজ? বিশেষত জানাজার নামাজ যেহেতু মসজিদের বাইরে পড়ার নিয়ম, তাই জানাজার নামাজে অনেক সময় মসজিদের বাইরে রাস্তায় দাঁড়ানোর প্রয়োজন পড়ে। এ সময় মুসল্লিরা জুতা পরে নামাজে দাঁড়াবেন, জুতা খুলে তার ওপর দাঁড়াবেন নাকি জুতা পাশে রেখে মাটিতে দাঁড়াবেন এ নিয়ে দ্বিধায় পড়ে যান। অনেকে ভাবেন জুতা পরে দাঁড়ালে নামাজ হবে না।

উত্তর: জুতা পবিত্র হলে জানাজাসহ যে কোনো নামাজ আদায় করা জায়েজ। রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) খালি পায়ে যেমন নামাজ আদায় করেছেন, জুতা পরিধান করেও নামাজ আদায় করেছেন। আবদুল্লাহ ইবনে আমর (রা.) বলেন, আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে খালি পায়েও নামাজ আদায় করতে দেখেছি, জুতা পরেও নামাজ আদায় করতে দেখেছি। (সুনানে নাসাঈ: ১৩৬১)

তবে জুতা পরে নামাজ আদায় করার জন্য অবশ্যই জুতা পবিত্র হতে হবে। অপবিত্র জুতা পরে জানাজাসহ অন্যান্য নামাজ আদায় করলে তা শুদ্ধ হবে না। আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, একবার রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জুতা পরে নামাজ আদায় করছিলেন।

হঠাৎ নামাজের ভেতরেই তিনি জুতা খুলে ফেললেন। সালাম ফেরানোর পর এর কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, জিবরাইল (আলাইহিস সালাম) এসে আমাকে অবহিত করেছেন যে, আমার জুতায় নাপাকি রয়েছে। তাই আমি জুতা খুলে ফেলেছি। (সুনানে আবু দাউদ: ৬৫০)

আরও পড়ুন

মসজিদের বাইরে মাঠে বা রাস্তায় জুতা পরে জানাজার নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে দেখতে হবে, নামাজে দাঁড়ানোর জায়গা ও জুতা নিচের অংশসহ পবিত্র আছে কি না। যদি দাঁড়ানোর জায়গা ও জুতা নিচের অংশসহ পবিত্র হয়, তাহলে জুতা পরে জানাজার নামাজ আদায় করা শুদ্ধ হবে।

দাঁড়ানোর জায়গা ও জুতার নিচের অংশ অপবিত্র হওয়ার আশংকা থাকলে জুতা পরে নামাজে দাঁড়ানো যাবে না। জুতার ওপরের অংশ পবিত্র হলে জুতা খুলে জুতার ওপর দাঁড়ানো যেতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাতৃভূমি ও দেশকে রক্ষা করে আমাদের এগিয়ে যেতে হবে : ভূমিমন্ত্রী

কুড়িগ্রামে পুকুরের পানিতে ডুবে ২০ মাস বয়সী শিশুর মৃত্যু

ঈদের দিনে লাউয়াছড়ায় পর্যটকের উপচে পড়া ভিড়

তাইওয়ানে বিমানবন্দরে গ্রেপ্তার আলোচিত দুই ইউটিউবার

স্বাস্থ্যখাতের যেকোনো সমস্যা সমাধানের প্রস্তুতি রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদ উপলক্ষে উপাচার্যের শুভেচ্ছা বিনিময়