ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ দুপুর

বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র চালু করছে জাপান

বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র চালু করছে জাপান, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ফুকোশিমা বিপর্যয়ের পর ১৫ বছর বন্ধ থাকার পর বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কাশিওয়াজাকি-কারিওয়া আবার চালুর প্রস্তুতি নিচ্ছে জাপান। রয়টার্সের বরাতে জানা গেছে, কেন্দ্রটি পরিচালনাকারী টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) এ উদ্যোগ নিয়েছে।

নিগাতা প্রদেশে অবস্থিত এই বিদ্যুৎকেন্দ্রে সাতটি চুল্লি রয়েছে। এর সম্মিলিত উৎপাদনক্ষমতা ৮.২ গিগাওয়াট। ২০১১ সালের ভূমিকম্প ও সুনামির পর ফুকোশিমা ট্র্যাজেডির কারণে জাপানের বেশিরভাগ পরমাণু চুল্লি বন্ধ করে দেওয়া হয়। টেপকো জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ৫৪টি চুল্লির মধ্যে ৩৩টি পুনরায় চালুর উপযোগী হিসেবে চিহ্নিত হয়েছে। এর মধ্যে ১৪টিতে ইতোমধ্যে উৎপাদন শুরু হয়েছে। কাশিওয়াজাকি-কারিওয়া চালু হলে সচল চুল্লির সংখ্যা বাড়বে।

আরও পড়ুন

তবে স্থানীয়দের মধ্যে এখনো উদ্বেগ রয়েছে। সাম্প্রতিক এক জরিপে নিগাতার ৬০ শতাংশ মানুষ এখনই কেন্দ্রটি চালুর বিপক্ষে মত দিয়েছেন। টেপকো কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তা নিশ্চিত করেই কেন্দ্রটি চালু করা হবে এবং ফুকোশিমার মতো দুর্ঘটনা আর ঘটবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হওয়ার অভিযোগ ,ভাই পলাতক

ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

ঢাকাসহ ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি

শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত