ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:১৫ বিকাল

সাবেক নৌ প্রতিমন্ত্রী ও সাবেক মেয়রের বাড়িতে অগ্নিসংযোগ

ছবি: সংগৃহীত, সাবেক নৌ প্রতিমন্ত্রী ও সাবেক মেয়রের বাড়িতে অগ্নিসংযোগ

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর দিনাজপুরের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে বোচাগঞ্জ উপজেলার ধনতলা এলাকায় তার গ্রামের বাড়িতে এই অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধরা।

একই সময়ে সেতাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. আসলামের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়।

অগ্নিকাণ্ডের ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি বাড়িরই আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

আরও পড়ুন

এ ব্যাপারে বারবার যোগাযোগ করার চেষ্টা হলেও বোচাগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম ফোন রিসিভ করেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হওয়ার অভিযোগ ,ভাই পলাতক

ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

ঢাকাসহ ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি

শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত