ভিডিও বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ ডিসেম্বর, ২০২৫, ১২:২৭ দুপুর

খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ স্থিতিশীল: ডা. জাহিদ

বিকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপির চেয়ারপারসনের সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে ব্রিফিং

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত এক মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল। আজও তার ছোট একটি প্রসিকিউর অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি নিজে চিকিৎসা গ্রহণ করতে পারছেন।

এসব কথা জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপির চেয়ারপারসনের সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে তিনি ব্রিফিং করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, করোনারি কেয়ার ইউনিটের আইসিইউ সুবিধা সম্বলিত কেবিনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া।

আরও পড়ুন

অর্থাৎ তিনি সিসিইউতে থাকলেও সেখানে আইসিইউর সব সুবিধা আছে। এটাকে আইসিইউতে আছেন বলা যেতে পারে।

 

তিনি আরও বলেন, আলহামদুলিল্লাহ, ওনার শারীরিক অবস্থার অবনতি ঘটেনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ দল এবং পরিবারের পক্ষে থেকে বিএনপি চেয়ারপারসনের জন্য দেশবাসীর দোয়া কামনা করেন ডা. জাহিদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে ১৮ হাজার লিটার ডিজেলভর্তি ট্রাক জব্দ, চালক আটক

১৭ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

ঢাকা মেডিকেল এলাকায় ফুটপাতে অভিযানে বিড়ম্বনায় রোগী ও স্বজনরা

সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১০

প্রকাশ্যে রামায়ণে রণবীরের প্রথম লুক!

দেশে বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই: বিদ্যুৎমন্ত্রী