ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৯ ডিসেম্বর, ২০২৫, ১০:৩০ দুপুর

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সাধারণ ছাত্র-জনতা। প্রায় পৌনে একঘণ্টা পর মহাসড়ক থেকে ছাত্র-জনতা সরে এলে যানবাহন চলাচল শুরু হয়।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টা থেকে ফেনীর মহিপাল ফ্লাইওভারের দক্ষিণ অংশে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এতে ঢাকা ও চট্টগ্রামমুখী উভয় লেনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

বিক্ষোভকারীরা জানান, শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো প্রকৃত হত্যাকারীদের আইনের আওতায় আনা হয়নি। তারা অভিযোগ করেন, এ ঘটনায় প্রশাসনের গড়িমসি ও নীরবতা জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে।

আরও পড়ুন

এদিন জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল নিয়ে ফেনীর মহিপালে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের ফ্লাইওভারের দক্ষিণ দিকের অংশে মহাসড়কে অবস্থান নেয় বিক্ষুব্ধ জনতা। সেখানে প্রায় পৌনে এক ঘণ্টাব্যাপী অবস্থানকালে মহাসড়কের দুই পাশে তিন কিলোমিটারের বেশি যানজট তৈরি হয়। এ সময় বিভিন্ন স্লোগান দেন তারা। এরপর মহাসড়কেই হাদির জন্য গায়েবানা জানাজা আদায় করেন তারা। মহাসড়ক থেকে ছাত্র-জনতা সরে এলে যানবাহন চলাচল শুরু হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধের মধ্যে উন্মুক্ত ময়দানে ঈদের নামাজ পড়ল ইরানিরা

কিশোরগঞ্জে ঈদের দিন নিরাপদ বৃদ্ধাশ্রমে উপহার পাঠালেন ডিসি

ঈদের দিনে পটিয়ায় বাস উল্টে প্রাণ গেল একজনের

ঈদের দিনে গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ওজোপাডিকোর কর্মকর্তা নিহত

মগবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত, আটক ৫

ঈদের আনন্দে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের