ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০২:৩৬ দুপুর

রাজধানীর ৩ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত নারী

রাজধানীর ৩ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত নারী

রাজধানীর শান্তিনগর, মৌচাক ও মগবাজার এলাকায় পৃথক তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টা থেকে কয়েক মিনিটের ব্যবধানে পৃথক এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ট্রাফিক বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, সোয়া ৪টা থেকে কয়েক মিনিটের মধ্যে শান্তিনগর, মৌচাক ও মগবাজার এলাকায় পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

আরও পড়ুন

এরমধ্যে বিকেল সোয়া ৪টার দিকে মৌচাক এলাকায় বিকট শব্দে ফ্লাইওভার থেকে দুর্বৃত্তদের ছুড়ে মারা একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে এক নারী পথচারী আহত হয়েছেন বলে জানা গেছে। আহত নারীকে ট্রাফিক পুলিশ সদস্যরা স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

 

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পাথরবোঝাই ৪১ ট্রাক্টরসহ আটক ৬

শোলাকিয়ায় ঈদ জামাতের নিরাপত্তায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আমি কোনো দলের হয়ে কাজ করিনি: ভাবনা

নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

বাবা-মাকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ ২ ছেলের বিরুদ্ধে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা