ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ ডিসেম্বর, ২০২৫, ১০:৫১ দুপুর

বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে লিটনরা

বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে লিটনরা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আগামী ২৮ জানুয়ারি ভারতের বেঙ্গালুরুতে যাবে বাংলাদেশ। সেখানে নামিবিয়া এবং আফগানিস্তানের বিপক্ষে দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে লিটনরা।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এমন তথ্যই জানিয়েছেন বিসিবি’র অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। পাকিস্তান-নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসর। টুর্নামেন্টকে সামনে রেখে এক সপ্তাহেরও বেশি সময় আগে ভারতে যাবে বাংলাদেশ। কয়েকদিন বিশ্রাম এবং প্রস্তুতির পর ২ এবং ৪ ফেব্রুয়ারি নামিবিয়া ও আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। তবে এই সূচি এখনও পুরোপুরি চূড়ান্ত হয়নি বলেও জানিয়ে রেখেছেন ফাহিম।

বিশ্বকাপের আগে ক্রিকেটারদের এখন ব্যস্ত সূচি। আগামী প্রায় এক মাস ধরে চলবে বিপিএল। তাই বিশ্বকাপের প্রস্তুতির জন্য এটিই এখন বড় মঞ্চ। এই টুর্নামেন্টের পর বিশ্বকাপে যাওয়ার আগে দেশেই ২-৩ দিনের জন্য ছোটখাটো একটি ক্যাম্প করার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন ফাহিম। 

আরও পড়ুন

ক্রিকেট অপারেশন্সের আরেক সদস্য শাহরিয়ার নাফীস জানিয়েছেন, বিপিএলের মধ্যে জাতীয় দলের গুরুত্বপূর্ণ বোলারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য একজন ফিজিও সবসময়ই কাজ করবে। যদি কারো ওয়ার্কলোড বেশি হয়ে যায়, বিসিবি ওই ফ্র্যাঞ্চাইজিকে বলে তাকে বিশ্রাম দেয়ার ব্যবস্থা করবে বলে জানান নাফীস।

বিশ্বকাপের উদ্বোধনী দিনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে বাংলাদেশের। গ্রুপ পর্বে ৯ ফেব্রুয়ারি ইতালি, ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড এবং ১৭ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে ম্যাচ রয়েছে টাইগারদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে ঈদের নামাজ শেষে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১০

গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদ আনন্দ ভিন্ন: অর্থমন্ত্রী

রাজারবাগে আইজি‌পির ঈদের নামাজ আদায়

প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: প্রধানমন্ত্রী

ঈদের দিনে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এই ঈদ অত্যন্ত আনন্দের: মির্জা ফখরুল