ভিডিও বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৫:০৮ সকাল

ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু হয়েছে

ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু হয়েছে, ছবি: সংগৃহীত।

নিরাপত্তাজনিত কারণে গতকাল দুপুরের পর বন্ধ করে দেওয়া হয় ঢাকার ভারতীয় ভিসা এপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। তবে আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে ভিসা সেন্টারের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। আইভ্যাকের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে চলমান পরিস্থিতির কথা বিবেচনা করে বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়।নোটিশে বলা হয় উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে বুধবার দুপুর ২টার পর আর কোনও কার্যক্রম চলবে না।এতে আরও বলা হয়, যেসব আবেদনকারীর আজকের (বুধবার) স্লট বা অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের জন্য পরবর্তী সময়ে নতুন একটি তারিখ ও সময় নির্ধারণ করে দেওয়া হবে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের অনুমোদন পাওয়া বাংলাদেশি ৬ জাহাজের ৫টির চালানই বাতিল

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাইয়েদ বিন আব্দুল্লাহ

যশোরে মাইকে ঘোষণা দিয়ে পুলিশকে মেরে আসামি ছিনতাই!

১৬ ঘণ্টায়ও স্বাভাবিক হয়নি সিলেটের সঙ্গে রেল যোগাযোগ

ফুটপাতের উপর দোকানের কোনো অংশ থাকবে না: মোহাম্মদপুর অভিযানে ডিএমপি

টেকনাফে ২ কোটি ৫৫ লাখ টাকার মাদকসহ আটক ২