ভিডিও বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১৮ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৩ রাত

ছোট সাজ্জাদ এবং তার স্ত্রীর জামিন স্থগিত

ছবি: সংগৃহীত, ছোট সাজ্জাদ এবং তার স্ত্রীর জামিন স্থগিত

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন প্রকাশ (ছোট সাজ্জাদ) ও তাঁর স্ত্রী শারমিন তামান্নার বিরুদ্ধে দায়ের করা সাতটি হত্যা মামলায় দেওয়া জামিন স্থগিত করেছেন উচ্চ আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১৭ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই স্থগিতাদেশ দেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি কৌঁসুলি রায়হানুল ওয়াজেদ চৌধুরী গণমাধ্যমকে এই তথ্য  নিশ্চিত করে জানান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হকের পক্ষে রাষ্ট্রপক্ষ জামিন স্থগিতের আবেদন করলে আপিল বিভাগ তা মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষ জানায়, গত বছরের সেপ্টেম্বরে ছোট সাজ্জাদ ও তাঁর স্ত্রী সাতটি হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান। তবে চলতি সপ্তাহে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে জামিননামা পৌঁছানোর পর বিষয়টি প্রকাশ্যে আসে। এরপরই রাষ্ট্রপক্ষ জামিন স্থগিতের উদ্যোগ নেয়।

আদালত সূত্রে জানা গেছে, জামিন পাওয়া সাতটি হত্যা মামলার মধ্যে চারটি চান্দগাঁও থানায় এবং তিনটি পাঁচলাইশ থানায় দায়ের করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে হত্যা ও বিস্ফোরক আইনে এসব মামলা করা হয়েছিল।

পুলিশ ও আদালত সূত্রের তথ্যমতে, ছোট সাজ্জাদের বিরুদ্ধে ১০টি হত্যাসহ মোট ১৯টি মামলা রয়েছে। তাঁর স্ত্রী শারমিন তামান্নার বিরুদ্ধেও একাধিক হত্যা মামলাসহ আটটি মামলা বিচারাধীন। বর্তমানে শারমিন তামান্না ফেনী জেলা কারাগারে রয়েছেন।

আরও পড়ুন

এর আগে গত ১৫ মার্চ রাজধানীর একটি শপিং মল থেকে ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বান্ডিল বান্ডিল টাকা ছুড়ে’ জামিন নেওয়ার বিষয়ে শারমিন তামান্নার একটি ভিডিও বক্তব্য ছড়িয়ে পড়লে তাকেও গ্রেপ্তার করা হয়।

এদিকে ছোট সাজ্জাদ কারাগারে থাকলেও তাঁর সন্ত্রাসী বাহিনীর তৎপরতা থেমে নেই বলে জানিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, বাহিনীর অন্তত অর্ধশত সদস্য হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। সাজ্জাদের অনুপস্থিতিতে মোহাম্মদ রায়হান, মোবারক হোসেন, বোরহান উদ্দিন ও নাজিম বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূবালী ব্যাংক ও বিকাশের যৌথ উদ্যোগে ২৪/৭ স্বয়ংক্রিয় ক্যাশ ম্যানেজমেন্ট সেবা চালু

রাজধানীর গেন্ডারিয়ায় ডেইলি শপিং-এর নতুন শোরুম চালু

৬ কোটি টাকা দুর্নীতির অভিযোগে গণপূর্ত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

জনতা এক্সচেঞ্জ কোম্পানী এসআরএল ইতালি দেশে রেমিট্যান্স পাঠাতে ইতালিতে এজেন্ট পয়েন্ট স্থাপনের শুভ উদ্বোধন

স্ট্যান্ডার্ড ব্যাংক এবং সিগাল হোটেলস্ এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

স্টার্টআপ বিনিয়োগ তহবিলে ৭ কোটি ৫ লাখ ৭৪ হাজার টাকা প্রদান করেছে এনআরবিসি ব্যাংক