ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ ডিসেম্বর, ২০২৫, ০২:৪৬ দুপুর

যদি ওরা আমাকে সত্যিই মেরে ফেলে, এটি হবে শহীদি মৃত্যু : চমক

অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

সোশ্যাল মিডিয়ায় একটি প্রতিবাদী পোস্ট— আর তাতেই যেন নেমে এলো আতঙ্কের ছায়া। সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফুল ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে ও তার সুস্থতা কামনা করে লেখা একটি বার্তার জেরে হত্যার হুমকির মুখে পড়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। মত প্রকাশের মূল্য কি এতটাই ভয়াবহ? এই প্রশ্নই এখন তোলপাড় তুলেছে শোবিজ অঙ্গন থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে হত্যার হুমকি নিয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে এ নিয়ে মুখ খুলেছেন চমক নিজেই।

সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশিতব সেই ভিডিও বার্তাতে চমক জানান, একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে তাকে। তার ব্যক্তিগত ফোন নম্বর ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন। এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন চমক।

তিনি আরও জানান, তাকে এ পর্যন্ত কয়েকশবার ফোন করা হয়েছে; তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। ভিডিওর এক পর্যায়ে চমক বলেন, ‘আমি মনে করি আমি অন্তত দেশের জন্য কিছু করতে পেরেছি। আর যদি ওরা আমাকে সত্যিই মেরে ফেলে, তাহলে এটি হবে আল্লাহর পক্ষ থেকে সুন্দর উপহার। এটি হবে শহীদি মৃত্যু।’

আরও পড়ুন

সবশেষ তিনি ভক্তদের উদ্দেশে বলেন, ‘অনেকেই আমাকে নিরাপদে থাকার কথা বলছেন। তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না। আমি এ নিয়ে চিন্তিত না। আমি যদি সত্যিই মারা যাই, তাহলে এটি হবে গর্বের। আর আমি গুলি খাওয়ার ভয়ে বাসাতে বসেও থাকব না।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটো মিত্রদের কাপুরুষ বললেন ট্রাম্প

সদরঘাটে লঞ্চের ধাক্কা, ৪৯ ঘণ্টা পর নিখোঁজ মিরাজের মরদেহ উদ্ধার

বাগেরহাটে আগুনে পুড়ে ছাই ৯ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি

পাবনায় রিকশাচালকের জবাই করা মরদেহ উদ্ধার

রাজশাহীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

ঝালকাঠিতে শ্বশুর-জামাইকে কুপিয়ে জখম