ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৯:১৭ সকাল

শুটিং সেটে গুরুতর আহত নায়ক জিৎ

শুটিং সেটে গুরুতর আহত নায়ক জিৎ, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : ওপার বাংলার অভিনেতা জিৎ নতুন সিনেমার শুটিং করতে গুরুতর আহত হয়েছেন। পরিচালক পথিকৃৎ বসুর ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবির সেটে শুটিং করার সময় আহত হয়েছেন তিনি। বর্তমানে সিনেমাটির শুটিং স্থগিত রাখা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সিনেমার একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের কাজ করার সময় অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনা ঘটে। এই পুরো সপ্তাহজুড়ে শুটিংয়ের শিডিউল ছিল। তবে জিতের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে সব কাজ পিছিয়ে দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

অভিনেতা ঠিক কীভাবে আঘাত পেয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানা না গেলেও পরিচালক পথিকৃৎ বসু আপাতত শুটিং শুরুর কোনো নির্দিষ্ট দিনক্ষণ জানাতে পারেননি। ছবিটিতে জিৎ অভিনয় করছেন ঐতিহাসিক চরিত্র ‘অনন্ত সিংহ’-র ভূমিকায়। সিনেমাটি মূলত অ্যাকশন ঘরানার এবং এতে ব্রিটিশবিরোধী আন্দোলনের উত্তাল দিনগুলো উঠে আসবে। ১৯০৩ সালে চট্টগ্রামে জন্মগ্রহণকারী অনন্ত সিংহ ছিলেন মাস্টারদা সূর্য সেনের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম এই নায়ক তার জীবনের শেষ পর্যায়ে নকশালপন্থী রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন। 

আরও পড়ুন

এমনকি সাধারণ মানুষের ত্রাতা হিসেবে ব্যাংক ডাকাতির মতো চাঞ্চল্যকর ঘটনার সঙ্গেও তার নাম জড়িয়ে আছে। ইতিহাসের এই বর্ণাঢ্য এবং বিতর্কিত চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তুলতে গিয়েই বিপাকে পড়লেন ওপার বাংলার এই অভিনেতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী