ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৯:০৫ সকাল

নাশকতার মামলায় মির্জা আব্বাসসহ বিএনপি’র ৪৫ নেতাকর্মীকে অব্যাহতি

নাশকতার মামলায় মির্জা আব্বাসসহ বিএনপি’র ৪৫ নেতাকর্মীকে অব্যাহতি, ছবি: সংগৃহীত।

২০১৩ সালের পল্টন ও শাহজাহানপুর থানার পৃথক দুই নাশকতা মামলা থেকে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানসহ ৪৫ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত। 

আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন। সকালে মির্জা আব্বাস ও আমানউল্লাহ আমান আদালতে উপস্থিত হয়ে এ মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। পরে আদালত এই মামলার বিষয়বস্তু শুনে তাদের অব্যাহতি দেন। মির্জা আব্বাস ও আমানুল্লাহ আমানের আইনজীবী অ্যাডভোকেট মহি উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

মামলার সূত্রে জানা যায়, ২০১৩ সালে মালিবাগ মোড়ের অবৈধভাবে সমাবেশ এবং গাড়ি ভাঙচুর ও নাশকতার অভিযোগে এনে এ মামলা দায়ের করে পুলিশ। পরবর্তীতে এ মামলায় মির্জা আব্বাসসহ একাধিক নেতাকর্মী কারাগারে ছিলেন। এই দুই মামলায় ৪৯ জন আসামি থাকলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগেই অব্যাহতি পান। 

আরও পড়ুন

এছাড়া বিএনপি নেতা মওদুদ আহমেদ এই মামলার আসামি। তিনি মৃত্যুবরণ করায় এ দুই মামলায় মোট ৪৫ জন আসামি থাকায় সবাইকে অব্যাহতি দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হওয়ার অভিযোগ ,ভাই পলাতক

ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

ঢাকাসহ ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি

শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত