ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৬ ডিসেম্বর, ২০২৫, ১০:০৪ দুপুর

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য নিহত

কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে লালন শাহ সেতু পার হয়ে এসে কুষ্টিয়াগামী সড়কে এ দুর্ঘটনার শিকার হন তারা।

নিহতরা হলেন- ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম ও এএসআই কয়েদ উদ্দিন। তারা দুজনই পাবনা জেলার ঈশ্বরদী ডিএসবিতে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুন

চৌড়হাস হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ জানান, দুই পুলিশ সদস্য ঈশ্বরদী থেকে কুষ্টিয়ার দিকে আসছিলেন। পথিমধ্যে অজ্ঞাত একটি কাভার্ডভ্যান পেছন থেকে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।

নিহতদের মরদেহ ২৫০ সংখ্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান আবু ওবায়েদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রহমত ও বরকত লাভের ৪ দোয়া

প্রধানমন্ত্রী তারেক রহমানকে জামায়াতের ইফতারের দাওয়াত

ফ্রেশার কর্মী নেবে আবুল খায়ের গ্রুপ, বেতন ৪৫ হাজার টাকা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ  

শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের মুরগির ওপর নিষেধাজ্ঞা দিলো সৌদি