ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৮ দুপুর

বিজয়ের মাসে তাদের নিয়ে লিজা’র ‘আমরা সবাই বাংলাদেশ’

বিজয়ের মাসে তাদের নিয়ে লিজা’র ‘আমরা সবাই বাংলাদেশ’

অভি মঈনুদ্দীন: সানিয়া সুলতানা লিজা, এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে একজন নম্র, ভদ্র, বিনয়ী এবং প্রতিশ্রতিশীল শিল্পী হিসেবেও তার বেশ সুনাম রয়েছে।

আজ থেকে দুই বছর আগে লিজা আরটিভির উদ্যোগে অনুষ্ঠিত হওয়া ‘আরটিভি ইয়াং স্টার’ সঙ্গীত বিষয়ক প্রতিযোগিতার বিচারক হয়েছিলেন লিজা। সেই সময় তিনি শীর্ষ দশে যারা আসতে পেরেছিলেন, তাদের জন্য আগামীতে কাজ করবেন এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন শিল্পীদের।

লিজা তার সেই প্রতিশ্রুতি অনুযায়ীই এবার শীর্ষ দশ থেকে ছয়জনকে সঙ্গে নিয়ে একটি দেশের গান করেছেন। গানের শিরোনাম ‘আমরা সবাই বাংলাদেশ’।

গানটি লিখেছেন কবির বকুল, সুর করেছেন ইমন সাহা। গানের মূল শিল্পী লিজা। তার সঙ্গে এই গানের কন্ঠ দিয়েছেন ইয়াং স্টার-এর অরিন্দল অন্তর, অনিক সুত্রধর, জাহিদ অন্তু, দীপান্তিতা সিঁথি, অঙ্কিতা মল্লিক ও আদিবা কামাল। আগামীকাল সন্ধ্যায় ‘লিজা’ ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাজ বিশ্বাস শংকর। গানটির মিউজিক ভিডিওতে লিজা’সহ অন্যান্য শিল্পীদের সঙ্গে যুক্ত হয়েছেন কবির বকুল ও ইমন সাহা।

আরও পড়ুন

গানটি প্রসঙ্গে ইমন সাহা বলেন,‘ সত্যি বলতে কী এর আগেও আমি অনেক দেশের গান করেছি। কিন্তু এই গানের কথা একটু আলাদা, আলাদা এ কারণেই যে অল্পতে এই গানে অনেক কিছু বুঝানো হয়েছে। কথার কারণে সুরটা একটু চ্যালেঞ্জিং ছিলো যে কথার পারফেক্ট সুরটা আমি করতে পারবো কী না। আমি চেয়েছিলোম যে এমনই সুর করতে যেন নতুন প্রজন্মের কাছে এনার্জেনিটক কিছু হয়। সসবাইতো এরইমধ্যে গানটি পছন্দ করেছে, আশা রাখছি সবাই গানটি পছন্দ করবে। যথারীতি লিজা খুউব ভালো গেয়েছে।’

নিজের স্বপ্নের একটি কাজ ‘আমরা সবাই বাংলাদেশ’ নিয়ে লিজা বলেন,‘ যেহেতু আমি আরটিভি ইয়াং স্টারের বিচারক হিসেবে কাজ করেছিলাম, তাই আমার নিজেরই দায়িত্ববোধের জায়গা থেকে ইংয়াং স্টারের মেধাবী এই ছয়জন শিল্পীকে নিয়ে গানটি করা। সে ক্ষেত্রে শ্রদ্ধেয় বকুল ভাই এবং ইমন দাদা আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। অনেক শ্রম দিয়েছে আমার ছোট ভাই শুভ এবং ইয়াং স্টারের সবাই খ্ধুসঢ়;উব ভালো গেছে, সেইসাথে তারাও অনেক শ্রম দিয়েছে। বিজয়ের মাসেই দেশের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ভালোবাসা রেখেই গানটি নিবেদন করছি। আশা করছি দেশের জন্য উৎসর্গকৃত এই গান সবাই আগ্রহ নিয়ে শুনবেন, ভালোলাগবে বকুল ভাইয়ের লেখা, ইমন দাদার সুর আর আমাদের গায়কী।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী