ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ ডিসেম্বর, ২০২৫, ০৩:০৮ দুপুর

জয়পুুরহাটের ধরঞ্জী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

ধরঞ্জী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

বাগজানা (জয়পুুরহাট) প্রতিনিধি : পাঁচবিবি উপজেলার ধরঞ্জীর ইউনিয়ন সীমান্তে, পত্নীতলা ১৪ ব্যাটালিয়নের আওতাধীন কড়িয়া বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় জিরা, ডাভ সাবান, ভিভেল সাবান, চাউল, চকলেট, দারূচিনিসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য সামগ্রী জব্দ করেছে। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) ভোররাতে উপজেলার বাগজানার পাশ্ববর্তী ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালীবাগ এলাকা থেকে পণ্যগুলো জব্দ করা হয়।

বিজিবি সুত্রে জানায়, কড়িয়া বিজিবি ক্যাম্পের টহল কমান্ডার নায়েক মো: আব্দুর রহিমের নেতৃত্বে সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনার সময় চোরাচালানীরা ভারতীয় পণ্যগুলো ধরঞ্জীর কোতোয়ালীবাগ নামক স্থানে ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে পণ্যগুলো উদ্ধার করে হিলি শুল্ক অফিসে জমা দেয় বিজিবি। যার সিজার মূল্য ৫০,হাজার ৬শ’ টাকা।

আরও পড়ুন

পত্নীতলা ১৪ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস জানান, সীমান্তে মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে গৃহবধূ নিহত

শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

চট্টগ্রাম বিমানবন্দরে ওমানফেরত যাত্রীর ব্যাগ থেকে ৩০০ কার্টন সিগারেট

মেধাবী শিক্ষার্থীদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী বাংলাদেশ: এমপি মোশাররফ হোসেন

ঈদের ছুটি শেষে কাল খুলছে ব্যাংক-অফিস-আদালত

লালবাগে বাসা থেকে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার