ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ ডিসেম্বর, ২০২৫, ১০:৩০ দুপুর

লাল আপেল হাতে রহস্যময় ক্যাপশনে জয়া আহসান

জয়া আহসান

বিনোদন ডেস্কঃ নন্দিত অভিনেত্রী জয়া আহসান সামাজিকমাধ্যমেও বেশ সরব। প্রায়ই নিত্যনতুন লুকে হাজির হয়ে তাক লাগিয়ে দেন গুণী এই অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম হলো না। সম্প্রতি তিনি ধরা দিলেন একেবারেই ভিন্ন এক অবতারে, যা দেখে মুগ্ধ তার ভক্ত-অনুরাগীরা।

ফেসবুকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন জয়া। ছবিগুলোতে তার ফ্যাশন স্টেটমেন্ট ছিল ঐতিহ্য আর আধুনিকতার এক অনন্য ফিউশন। অভিনেত্রীর পরনে দেখা যায় পাথরের জমকালো কাজ করা লাল রঙের ব্লাউজ, যার সঙ্গে তিনি বেছে নিয়েছেন ধূসর রঙের জিন্স।

শেয়ার করা ছবিতে দেখা যায়, কপালে লাল টিপ, মাথার খোঁপায় লাল-সাদা গোলাপ এবং চোখে স্টাইলিশ রোদচশমা তাকে দিয়েছে এক দারুণ আভিজাত্যপূর্ণ লুক। হাতে ছিল পাথরের তৈরি চুড়ি ও বালা। তবে এই পুরো সাজের সবচেয়ে বড় চমক ছিল তার হাতে থাকা একটি টুকটুকে লাল আপেল।

নায়িকা সেই আপেল নিয়ে নানা ভঙ্গিতে পোজ দিয়েছেন। কখনো আপেল হাতে ধরে, আবার কখনো মাথায় ব্যালেন্স করে, এমনকি কখনো ঠোঁটের কাছে ঠেকিয়ে ছবি তুলেছেন। এই ছবিগুলো পোস্ট করে জয়া ক্যাপশনে রহস্য করে লেখেন, ‘আপেল হয়ো না।’

আরও পড়ুন

জয়ার এই ব্যতিক্রমী ছবিগুলো প্রকাশ্যে আসতেই ভক্ত-অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন মন্তব্য বাক্স। কেউ লিখেছেন, ‘খুব সুন্দর লাগছে।’ আবার কেউ উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘লাভ অফ মাই লাইফ’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী