ভিডিও শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ ডিসেম্বর, ২০২৫, ০৬:১৬ সকাল

নায়িকা হওয়ার লালসা আমার নেই : অহনা

অভিনেত্রী অহনা দত্ত।

বিনোদন ডেস্কঃ  দীর্ঘ বিরতির পর ছোটপর্দায় ফিরছেন ওপার বাংলার অভিনেত্রী অহনা দত্ত। মাস ছয়েক আগে মা হয়েছেন এই অভিনেত্রী, তাই 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকে 'মিশকা সেন'-এর মতো আলোচিত খলনায়িকার চরিত্রে দর্শক তাকে দেখতে পাওয়া যায়নি। মেয়ের বয়স ছয় মাস পেরোতেই আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। 

 

তবে এবার তার প্রত্যাবর্তনের চরিত্রটি কেমন হবে, সেই কৌতূহল ছিল দর্শকদের মনে। ইতোমধ্যেই তার নতুন ধারাবাহিক 'তারে ধরি ধরি মনে করি'-এর প্রোমো মুক্তি পেয়েছে। এরপরই প্রশ্ন উঠেছে, এবারও কি অহনাকে কোনো নেতিবাচক বা খলনায়িকার ভূমিকায় দেখা যাবে?

 

সম্প্রতি এ বিষয়ে অভিনেত্রী অহনা দত্ত বলেন, ‘সত্যি কথা বলতে এখনও পর্যন্ত যা শুট করেছি, তাতে আমার তেমন কিছু মনে হয়নি। চরিত্রটি সম্পর্কে ভালো করে ব্রিফিং নেই আমার কাছে, আরও কয়েক দিন গেলে বিষয়টি পরিষ্কার হবে।’

আরও পড়ুন

তার কথায়, ‘মুখ্য চরিত্র না হলে ধারাবাহিক করব না, এমনটা কখনও ভাবিনি। তাছাড়া নায়িকাদের অনেক চাপ থাকে। মেয়েকে রেখে অত চাপ আমি হয়তো নিতে পারব না। তাই অনেক ভেবেই সিদ্ধান্ত নিয়েছি।

নায়িকা হওয়ার লালসা আমার নেই উল্লেখ করে তিনি আরও বলেন, ‘একটা নির্দিষ্ট সময়ে আমাকে বাড়ি ফিরতেই হবে। আমি অভিনেত্রী হতে চাই, নায়িকা নয়। নামভূমিকা নিয়ে আমার কোনো লালসা নেই।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিয়েতনাম ম্যাচে থাকছেন হামজা

একযোগে ইসরায়েলে আঘাত হানলো ইরানের ৩০টি ক্ষেপণাস্ত্র 

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদ ফ্লোরে আলোচনা হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়ায় জেলা প্রশাসনের আয়োজনে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

আইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, আইনি পথে পিসিবি