ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ ডিসেম্বর, ২০২৫, ০৩:১৮ দুপুর

জয়পুুরহাটের পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

জয়পুুরহাটের পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু। প্রতীকী ছবি

বাগজানা (জয়পুুরহাট) প্রতিনিধি : পাঁচবিবির সীমান্তবর্তী বাগজানা ইউনিয়নে ট্রেনে কাটা পড়ে রবিউল ইসলাম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া লেভেল ক্রসিং থেকে ২০০ মিটার উত্তরে গোপালপুর মুন্সী পাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক বাগজানার চেঁচড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিউল সকালের দিকে আটাপাড়া রেলগেট থেকে উত্তর দিকে রেললাইনের পাশে ঘুরাফেরা করছিল। এসময় কুড়িগ্রাম  থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি আসলে সে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে জিআরপি থানার ওসি হাবিবুর রহমান হাবিব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হওয়ার অভিযোগ ,ভাই পলাতক

ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

ঢাকাসহ ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি

শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত