ভিডিও মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৪:৩৬ সকাল

গুম-নির্যাতন মামলায় ট্রাইব্যুনালে তিন সেনা কর্মকর্তা

গুম-নির্যাতন মামলায় ট্রাইব্যুনালে তিন সেনা কর্মকর্তা, ছবি: সংগৃহীত।

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে জেআইসি সেল বা আয়নাঘরে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আসামি ১৩ জন।মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে ওই তিনজনকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ।

তিন কর্মকর্তা হলেন– ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজহার সিদ্দিকী।শেখ হাসিনাসহ পলাতক অন্য আসামিরা হলেন– শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) লে. জেনারেল (অব.) মোহাম্মদ আকবর হোসেন, সাবেক ডিজি মেজর জেনারেল (অব.) সাইফুল আবেদিন, লে. জেনারেল (অব.) মো. সাইফুল আলম, সাবেক ডিজি লে. জেনারেল তাবরেজ শামস চৌধুরী, সাবেক ডিজি মেজর জেনারেল (অব.) হামিদুল হক, মেজর জেনারেল তৌহিদুল ইসলাম, মেজর জেনারেল কবির আহাম্মদ ও লে. কর্নেল (অব.) মখসুরুল হক। এদিন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ মামলায় শুনানি করবেন স্টেট ডিফেন্স ও উপস্থিত আসামিপক্ষের আইনজীবীরা। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চার্জের টেনশন নেই! ৫৪ ঘণ্টা ব্যাকআপের ইয়ারবাড

একসঙ্গে ছয় শিল্পীর ইসলামী গান

প্রসিকিউটর দুর্নীতিতে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: চিফ প্রসিকিউটর

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার

আবারও রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম