ভিডিও বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৪:২৯ সকাল

নির্বাচনে চাঁদাবাজদের নির্বাচিত না করার আহ্বান দুদক চেয়ারম্যানের

নির্বাচনে চাঁদাবাজদের নির্বাচিত না করার আহ্বান দুদক চেয়ারম্যানের, ছবি: সংগৃহীত।

আগামী নির্বাচনে দুর্নীতিবাজ-চাঁদাবাজদের  নির্বাচিত না করার আহ্বান জানিয়েছেন দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেন। তিনি বলেন, দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ভোটাররা প্রত্যাখ্যান করলে দেশে দুর্নীতি অনেকটাই কমে আসবে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দুদক চেয়ারম্যান আরও বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এমনভাবে ছড়িয়ে আছে, যা সম্পূর্ণ নির্মূল করা কঠিন। এ অবস্থায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 

আরও পড়ুন

তার ভাষায়, দুর্নীতিবাজদের উৎসব যেন প্রতিদিন। কিন্তু দুর্নীতি বিরোধীদের মাত্র একদিনের উদ্যোগে তাদের লাগাম টানা সম্ভব। সকালে দুদকের সেগুনবাগিচা কার্যলয়ে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে দুদকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

দুর্নীতির মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আবেদন

প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা হয়েছেন সিনিয়র সহকারী সচিব 

তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি না করার আহ্বান তথ্যমন্ত্রীর

পঞ্চগড়-১ আসনে ১০ লাখ টাকার হিসাব কোথায়, প্রশ্ন সারজিসের

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল