ভিডিও বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ ডিসেম্বর, ২০২৫, ১১:৫০ দুপুর

নরসিংদীতে দুই গ্রুপে সংঘর্ষ, যুবক নিহত

নরসিংদীতে দুই গ্রুপে সংঘর্ষ, যুবক নিহত

নরসিংদীর রায়পুরের চরাঞ্চল নিলক্ষায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মামুন মিয়া (২৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন গুলিবিদ্ধসহ আহত হয়।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নিলক্ষার দড়িগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। এসময় বিএনপির একটি অফিসে ভাঙচুর করা হয়।

নিহত মামুন মিয়া একই এলাকার আব্দুল আউয়ালের ছেলে ও একজন কুয়েত প্রবাসী ছিলেন। তিনি ১৫ দিন আগে ছুটিতে দেশে আসেন।

নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই নিলক্ষার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শহিদ মেম্বার গ্রুপ ও ফেলু মিয়া গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। সোমবার সকালে স্থানীয় অরিপুর বাজারে ফেলু মিয়ার নাতিন জামাতা কুয়েত ফেরত মামুন মিয়ার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায় প্রতিপক্ষের লোকজনেরা। এসময় সংঘর্ষে জড়ালে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি ও হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে মামুনসহ কয়েকজন আহত হয়। পরে আহতদের মধ্যে তিনজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।

গুলিবিদ্ধ হয়ে আহত মামুনের বাবা আউয়াল মিয়া (৫৫) এবং পরশ মিয়া নামে আরও দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত), প্রবীর কুমার ঘোষ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন শুনেছি পুরোপুরি তথ্য সংগ্রহ করে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বাড়ছে হাম রোগী : ছোটদের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন বড়রাও

নীলফামারীর জলঢাকায় জ্বালানি তেল মজুতের দায়ে ব্যবসায়ীর জরিমানা

নওগাঁয় নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

বগুড়ার সাতমাথায় একদিকে ড্রেনের দুর্গন্ধযুক্ত পানি সেইসাথে হকারদের রাস্তা দখল

পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

গ্রামবাসীর চাঁদায় নির্মিত কালভার্টে চেয়ারম্যানের প্রকল্পের অভিযোগ