ভিডিও বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ ডিসেম্বর, ২০২৫, ০১:০৭ দুপুর

সাংবাদিক শওকত মাহমুদ গ্রেপ্তার

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ।

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রোববার (৭ ডিসেম্বর) বিকেলে মালিবাগ থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম।

পুলিশের এই অতিরিক্ত কমিশনার জানান, রমনা থানার একটি মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

ডিবি সূত্রে জানা যায়, সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে যে মামলায় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী গ্রেপ্তার হয়েছেন, সেই মামলায় শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত ২০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে মিন্টো রোড এলাকা থেকে এনায়েতকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাডো গাড়িতে করে সন্দেহজনকভাবে ঘুরছিলেন তিনি। পরে পুলিশ তাকে হেফাজতে নিয়ে সন্ত্রাসবিরোধী আইনে রমনা মডেল থানায় মামলা করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার নভোচারী নিয়ে চাঁদের দিকে রওনা দিলো নাসার আর্টেমিস-২

৯ জেলায় কালবৈশাখী ঝড়ের আভাস

আজ জানা যাবে, সাপ্তাহিক ছুটি বাড়বে কিনা

মুসলিমবিদ্বেষী স্লোগান নিয়ে ইয়ামালের কড়া ক্ষোভ বার্তা 

ইরান যুদ্ধের লক্ষ্য প্রায় সম্পন্ন: জাতির উদ্দেশে দেয়া ভাষণে ট্রাম্প

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল আমিরাত