ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৭ দুপুর

রংপুরের তারাগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে অটোরিকশা চালক নিহত

রংপুরের তারাগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে অটোরিকশা চালক নিহত। প্রতীকী ছবি

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় গোলাম মোস্তাফা (৪০) নামের এক অটোচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সিএনজি চালিত অটোরিকশার ও মোটরসাইকেল সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের উপজেলার ব্রাদার্স কোল্ড স্টোরেজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তফা উপজেলার কুর্শা ইউনিয়নের জয়বাংলা গ্রামের মৃত ইসাহাক আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় রংপুর-দিনাজপুর মহাসড়ক দিয়ে সিএনজি অটোচালক গোলাম মোস্তফা তারাগঞ্জ চৌপথীস্থ বাসস্ট্যান্ড  থেকে স্থানীয় বিলিং লেদার (জুতা কোম্পানি) ফ্যাক্টরীতে যাত্রী আনার জন্য যাচ্ছিলেন। এসময় অপরদিকে থেকে ঘটনাস্থলে মোটরসাইকেল সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সিএনজি অটো চালক গোলাম মোস্তফা নিহত হন।

আরও পড়ুন

অপরদিকে মোটরসাইকেল আরোহী অজ্ঞাতনামা গুরুতর আহত হলে স্থানীয় লোকজন রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়। তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত সিএনজি ও মোটরসাইকেল থানার হেফাজতে নেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদগাহে জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত

ময়মনসিংহে সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে ২জন নিহত , আহত ৩

ভোলায় শ্বশুর বাড়িতে আসার পথে লঞ্চে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ

মাতৃভূমি ও দেশকে রক্ষা করে আমাদের এগিয়ে যেতে হবে : ভূমিমন্ত্রী

কুড়িগ্রামে পুকুরের পানিতে ডুবে ২০ মাস বয়সী শিশুর মৃত্যু

ঈদের দিনে লাউয়াছড়ায় পর্যটকের উপচে পড়া ভিড়