ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৫:২২ বিকাল

গাইবান্ধায় ডায়াবেটিক জেনারেল হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন

গাইবান্ধায় ডায়াবেটিক জেনারেল হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা ডায়াবেটিক সমিতির ‘ডায়াবেটিক জেনারেল হাসপাতাল- ফেজ এক’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার বিকেলে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পশ্চিম কোমরনই এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা

গাইবান্ধা ডায়াবেটিক সমিতির সভাপতি গোবিন্দলাল দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. সেকেন্দার আজম আনামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, গাইবান্ধা প্রেসক্লাব (মূলধারার) সম্পাদক অবেদুর রহমান, বিশিষ্ট ডায়াবেটিক চিকিৎসক লায়েক আহমেদ খান প্রমুখ।

আরও পড়ুন

পরে ডায়াবেটিক জেনারেল হাসপাতালের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এসময় উপস্থিত ছিলেন ডায়াবেটিক সমিতির কর্মকর্তা, চিকিৎসক, কর্মচারীসহ বিভিন্ন সুধীজনরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'রাত ২টা ১৫ মিনিটে' স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা