ভিডিও বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৯:২৬ সকাল

বিপিএলে ঢাকা ক্যাপিটালসে নতুন কোচ

বিপিএলে ঢাকা ক্যাপিটালসে নতুন কোচ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বিসিবি’র হাই-পারফরম্যান্স বিভাগে প্রধান কোচের দায়িত্ব পালন করা টবি রেডফোর্ডকে ঢাকা ক্যাপিটালসের কোচিং প্যানেলের প্রধান পদে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আর সহকারী কোচ হিসেবে যুক্ত হলেন গোলাম মুর্তজা। এর আগে তিনি দেশের বিভিন্ন পর্যায়ের দলে কোচিং করিয়েছেন। 

রাজশাহীর সাবেক ক্রিকেটার গোলাম মুর্তজার সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ফ্র্যাঞ্চাইজি। এছাড়া সিনিয়র সহকারী হিসেবে আগেই নিয়োগ পেয়েছিলেন মাহবুব আলি জ্যাকি। ঢাকা ক্যাপিটালস এর আগে চমক দিয়েছিল মেন্টর হিসেবে পাকিস্তানি কিংবদন্তি শোয়েব আখতারের সঙ্গে চুক্তি সম্পন্ন করে। 

এদিকে, ২৬ ডিসেম্বর থেকে পর্দা উঠতে যাওয়া দ্বাদশ বিপিএলের জন্য স্কোয়াড সাজিয়েছে ঢাকা। নিলামের আগে তারা-তাসকিন আহমেদ, অ্যালেক্স হেলস, সাইফ হাসান ও উসমান খানের সঙ্গে সরাসরি চুক্তি করেছিল। পরে নিলাম থেকে দলে নেয়-শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, তোফায়েল আহমেদ, মারুফ মৃধা, ইরফান শুক্কুর ও দাসুন শানাকার মতো ক্রিকেটারদের।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনকিলাব মঞ্চের কাছে আগাম ‘ক্ষমা’ চাইলেন হাদির ভাই

মার্কিন অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স

আসো, আমরা অপেক্ষা করছি, মার্কিন বাহিনীকে ইরানের হুঁশিয়ারি

দুবাইয়ে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশিসহ চার প্রবাসী আহত

জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে রাজপথে থাকবে ছাত্রশিবির: সভাপতি

সিদ্ধিরগঞ্জে যৌথ অভিযানে ৪৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ