ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০২:৪২ দুপুর

সেই সিংহকে আড়াই ঘণ্টার চেষ্টায় ঢোকানো হলো খাঁচায়

সেই সিংহকে আড়াই ঘণ্টার চেষ্টায় ঢোকানো হলো খাঁচায়

রাজধানীর মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বের হওয়া সিংহটিকে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় ফের খাঁচায় ঢোকাতে পেরেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে সিংহটিকে অচেতন করে খাঁচায় প্রবেশ করানো হয়। এর আগে শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে সিংহটি খাঁচা থেকে বেরিয়ে যায়।

জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, সিংহটিকে ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন করা হয়। সিংহটিকে তারা পুরোপুরি অচেতন করতে চাননি, যে কারণে কিছুটা সময় লেগেছে। এরপর সিংহটিকে সতর্কতার সঙ্গে খাঁচায় ঢোকানো হয়।

আরও পড়ুন

জাতীয় চিড়িয়াখানায় মোট পাঁচটি সিংহ রয়েছে। খাঁচা থেকে বেরিয়ে যাওয়া সিংহটির নাম ডেইজি। ২০২০ সালে এ চিড়িয়াখানাতেই তার জন্ম হয়েছিল। ২০২৩ সালের শেষদিকে তার সঙ্গীর মৃত্যু হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হওয়ার অভিযোগ ,ভাই পলাতক

ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের

ঢাকাসহ ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত জারি

শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত