ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৫:০০ বিকাল

সোনামসজিদ সীমান্তে ১৫০ বোতল ভারতীয় ‘চকো প্লাস’ সিরাপ জব্দ

সোনামসজিদ সীমান্তে ১৫০ বোতল ভারতীয় ‘চকো প্লাস’ সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে চোরাচালানের নতুন সংযোজন ফেনসিডিলের বিকল্প ‘চকো প্লাস’ নামক ভারতীয় নেশাজাতীয় সিরাপের ১৫০ বোতল জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে এসব জব্দ করে।

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল পৌনে ১১টায় চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের(৫৯বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ফেনসিডিলের বিকল্প হিসেবে চোরাচালানের নতুন পণ্য চকো প্লাস যুক্ত হতে পারে মর্মে পূর্ব থেকেই গোপন তথ্য ছিল।

আরও পড়ুন

এরই ধারাবাহিকতায় ১৫০ বোতল চকো প্লাস সিরাপ জব্দ হয়। সিরাপগুলো শিবগঞ্জ থানায় জমা করা হবে। অধিনায়ক আরও বলেন, গত এক মাসে ৫৯ বিজিবি ২শ’ বোতল চকো প্লাস সিরাপ জব্দ করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকিট কালোবাজারি ,সুবর্ণ এক্সপ্রেসের দুই স্টুয়ার্ট বরখাস্ত

ব্যারাকে নারী পুলিশ সদস্যের আত্মহত্যা

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের মরদেহ

বিধানসভা নির্বাচন সামনে রেখে তৃণমূলের ইশতেহার প্রকাশ

ঝড়ে পদ্মায় সিমেন্ট বোঝাই তিন ট্রলারডুবি

ইরান থেকে আজ রাতে দেশে ফিরছেন ২৮০ জন