ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৭:১৯ বিকাল

পাকিস্তানি অলরাউন্ডারকে দলে ভেড়াল রংপুর রাইডার্স

ছবি: সংগৃহীত, পাকিস্তানি অলরাউন্ডারকে দলে ভেড়াল রংপুর রাইডার্স

স্পোর্টস ডেস্ক : বিপিএল নিলাম শেষ হলেও নতুন খেলোয়াড় দলে ভেড়াচ্ছে দলগুলো। তারই ধারাবাহিকতায় পাকিস্তানি তারকা ফাহিম আশরাফকে দলভুক্ত করেছে রংপুর রাইডার্স। এই অলরাউন্ডার এবার বিপিএল মাতাবেন রংপুরের হয়ে।

ফাহিম আশরাফকে দলে নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। এর আগেও বিপিএলে খেলেছেন ফাহিম আশরাফ। সর্বশেষ আসরে ফরচুন বরিশালের হয়ে উজ্জ্বল পারফর্ম করেছিলেন তিনি। ব্যাট হাতে ২৭৮ রানের পাশাপাশি বল হাতে ২০ উইকেট শিকার করেন এই অলরাউন্ডার।

পাকিস্তান জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন ফাহিম। দেশটির হয়ে ৭৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ১৩৪.০৮ স্ট্রাইক রেটে ৫৩৫ রানের পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৬০ উইকেট। বিপিএল ছাড়াও বিগ ব্যাশ, টি-টোয়েন্টি ব্লাস্টের মতো টুর্নামেন্টে খেলেছেন ফাহিম।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী