ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ নভেম্বর, ২০২৫, ০২:৫৭ দুপুর

বিশ্বকাপে আমিরুলের দ্বিতীয় হ্যাটট্রিক, দক্ষিণ কোরিয়াকে রুখে বাংলাদেশের চমক

বিশ্বকাপে আমিরুলের দ্বিতীয় হ্যাটট্রিক, দক্ষিণ কোরিয়াকে রুখে বাংলাদেশের চমক

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াকু হারে বিশ্বকাপে অভিষেক হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দলের। রোববার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সবাইকে তাক লাগিয়ে দিয়েছে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে রুখে দিয়ে। চেন্নাইয়ে চলমান জুনিয়র বিশ্বকাপ হকিতে বাংলাদেশ ও কোরিয়ার তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচটি ড্র হয়েছে ৩-৩ গোলে।

দুর্দান্ত এই ফলাফলের নায়ক ডিফেন্ডার আমিরুল ইসলাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫-৩ ব্যবধানের হারের ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন আমিরুল। রোববার তার হ্যাটট্রিকেই ৩-০ গোলে পিছিয়ে পড়া ম্যাচ ড্র করেছে বাংলাদেশ।

এরপরই পেনাল্টি কর্নার থেকে ঘুরে দাড়ানোর গল্প লিখতে শুরু করেন আমিরুল। তৃতীয় কোয়ার্টারের ৩৬ মিনিটে প্রথম গোলটি আদায় করে নেন তিনি। শেষ কোয়ার্টারে চারটি পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ। এর মধ্যে ৪৬ মিনিট ও ৫৬ মিনিটে জাল কাঁপান আমিরুল। হ্যাটট্রিক পূরণ করে বাংলাদেশকে এনে দেন ড্রয়ের স্বাদ।

আরও পড়ুন

পরশু গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে বাংলাদেশ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গঙ্গাচড়ায় পাঁচ দিনেও মিলেনি পেট্রোল- অকটেন, চালকদের ক্ষোভ

পাম্প বন্ধ হওয়ার সুযোগ নেই: পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন

সুনামগঞ্জে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অন্তত ২০

ইরানের তাবরিজে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ৬

সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে দুই গেটম্যানের বিরুদ্ধে মামলা