ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ নভেম্বর, ২০২৫, ০২:৪৯ দুপুর

জয়পুরহাটের আক্কেলপুরে শিশু নাঈমকে হত্যার দায়ে সৎ মা আটক

জয়পুরহাটের আক্কেলপুরে শিশু নাঈমকে হত্যার দায়ে সৎ মা আটক

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে শিশু নাইমকে হত্যা করেছে তার সৎ মা। আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের গিলাকুড়ী গ্রামে পাঁচ বছর বয়সী নাঈম নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হলে  স্থানীয়রা দাবি করেন, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং একটি নির্মম হত্যাকান্ড। এরপরই শিশুটির সৎ মা জাহানারা বেগম (৩০) কে আটক করে পুলিশ।

আজ রোববার (৩০ নভেম্বর) এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, নাঈমের জন্মের এক বছর পর তার মা মারা যান। এরপর নাঈমের বাবা খলিলুর রহমান দ্বিতীয় বিয়ে করেন জাহানারা বেগমকে। এদিকে নাঈমের স্বজনদের অভিযোগ, সকালে নাইম  খাবার চাইলে সৎ মা জাহানারা ক্ষিপ্ত হয়ে শীল-পাটা দিয়ে তার মাথায় ও শরীরে আঘাত করেন।

আরও পড়ুন

পরে শিশুটিকে বাথরুমে ফেলে রাখা হয়। কিছুক্ষণ পর স্থানীয়রা শিশুটিকে দেখে আশঙ্কাজনক অবস্থায় নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ বাড়িতে আনার পর ক্ষুব্ধ এলাকাবাসী জাহানারাকে একটি ঘরে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ বিকেলে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। পুলিশ জানায় , এ ঘটনায় সৎ মা কে  আটক করা হয়। শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটো মিত্রদের কাপুরুষ বললেন ট্রাম্প

সদরঘাটে লঞ্চের ধাক্কা, ৪৯ ঘণ্টা পর নিখোঁজ মিরাজের মরদেহ উদ্ধার

বাগেরহাটে আগুনে পুড়ে ছাই ৯ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি

পাবনায় রিকশাচালকের জবাই করা মরদেহ উদ্ধার

রাজশাহীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

ঝালকাঠিতে শ্বশুর-জামাইকে কুপিয়ে জখম